শনিবার, জুন ২৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
তিন মাসের শিশুর মা নিয়ে ক্ষুব্ধ পরীমনি
  Date : 17-03-2026
Share Button

ঢাকাই চিত্রনায়িকা পরীমনি। মা হিসেবে তার খ্যাতি সবার মুখে মুখে। বাচ্চাদের জন্য তার মমতা কতখানি তা নিজের ফেসবুকে প্রায় প্রকাশ করেন। এবার অন্যরকম একটি বিষয় সামাজিক মাধ্যমে তুলে ধরে আবারও আলোচনায় এসেছেন তিনি।

এক মাদকাসক্ত মায়ের কাছ থেকে তিন মাস বয়সী এক শিশুকে উদ্ধারের আকুতি জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ মার্চ) দেয়া এক স্ট্যাটাসে তিনি বাচ্চার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে শিশুটির মাকে স্বাভাবিক জীবনে ফিরতে দ্রুত রিহ্যাব বা মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

পরীমনি তার পোস্টে লেখেন, ‘শিশুটির মা ইয়াবায় আসক্ত এবং বাবা অর্থ আত্মসাতের দায়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এই পরিস্থিতিতে তিন মাসের শিশুটি তার মায়ের কাছে কোনোভাবেই নিরাপদ নয় বলে দাবি করেছেন এই চিত্রনায়িকা।

তিনি শিশুটির মাকে উদ্দেশ্য করে লেখেন, তাকে একটি শেষ সুযোগ দেয়ার জন্যই এই স্ট্যাটাসটি দিচ্ছেন। পরিস্থিতি না বদলালে তিনি পরবর্তী কঠোর সিদ্ধান্ত নেবেন বলেও হুঁশিয়ারি দেন।

শিশুটির মা পরীমনিকে সব যোগাযোগ মাধ্যমে ব্লক করে রাখলেও নায়িকা আশা করছেন এই বার্তাটি তার নজরে আসবে। পরীমনি উল্লেখ করেন, আমি আশা করছি তুমি আমাকে সমস্ত কন্টাক্ট ব্লক করলেও এটা তুমি দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে তোমাকে সহযোগিতা করবে। নিশ্চয়ই তুমি এতোটা নির্বোধ নও।



  
  সর্বশেষ
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ
সংসদে স্পিকারের নাম ধরে ডাকায় তোপের মুখে পার্থ
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৫ কোটি ৯০ লাখ টাকা
চিকিৎসাসেবার মানোন্নয়নে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা জরুরি: বিমান ও পর্যটনমন্ত্রী

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com