মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থ-বাণিজ্য
ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
  Date : 18-06-2026
Share Button

দেশের বাজারে সোনার দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। এতদিন ভ্যাট বাদে সোনার দাম নির্ধারণ করা হলেও এবার ভ্যাটসহ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এতে ভরিপ্রতি দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এদিন সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৫ জুন ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর ওপর ৫ শতাংশ ভ্যাট নির্ধারিত ছিল। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারিত হয় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।



  
  সর্বশেষ
২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
ডেঙ্গুতে প্রাণ গেল ৪ বছরের শিশুর, রামেকে নতুন ভর্তি ২৯
লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩
চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টায় ৮ জন গ্রেপ্তার

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com