মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অধিবেশন ও নতুন কমিটি গঠিত
  Date : 10-09-2026
Share Button

মো: সিহাব, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ১০:০০ টায় দিনাজপুর জেলা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ স্টেশন রোড, দিনাজপুরে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী গবেষক এবং বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক (হাফিযাহুল্লাহ)। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উপদেষ্টা মাওলানা মো. মঞ্জুরে খোদা। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সহ-সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া নূরী ও প্রফেসর ড. মো. ওসমান গণী, রংপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি আলহাজ্ব মাওলানা মামদুহুর রহমান, নীলফামারী জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক মো. আব্দুর রউফ, ঠাকুরগাঁও জেলা জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারী শাইখ মো. আসাদুল্লাহ খান গালিব মাদানী এবং পঞ্চগড় জেলা জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারী জনাব মোহাম্মদ সানাউল্লাহ। দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি শাইখ মুহাম্মাদ আব্দুল জলীল বিন মো. শামসুল আলম আল মাদানী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. মোখতার হোসেন শেখ-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। সার্বিক সহযোগিতায় ছিল দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীস। অধিবেশন উপলক্ষে আয়োজিত ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। গত ৫ সেপ্টেম্বর ব্যালট পেপারের মাধ্যমে শাইখ মুহাম্মাদ আব্দুল জলীল বিন মো. শামসুল আলম আল মাদানী সভাপতি এবং মাওলানা মো. মোখতার হোসেন শেখ সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন। উক্ত নির্বাচনে মোট ১০৫ জন ভোটারের মধ্যে ৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।



  
  সর্বশেষ
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের
বিচারিক প্রতিকার বনাম বিধিমালার অপব্যাখ্যা: ৮৫ নির্বাচন কর্মকর্তার রায় ও সুপ্রিম কোর্টের সাংবিধানিক শ্রেষ্ঠত্ব
২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
ডেঙ্গুতে প্রাণ গেল ৪ বছরের শিশুর, রামেকে নতুন ভর্তি ২৯

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com