মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
দিনাজপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
  Date : 12-09-2026
Share Button

মো: সিহাব, দিনাজপুর প্রতিনিধি: জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম, সচেতনতামূলক প্রচারণা এবং বিভিন্ন বিশেষ কর্মসূচি পরিচালনা করা হবে।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। এতে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



  
  সর্বশেষ
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের
বিচারিক প্রতিকার বনাম বিধিমালার অপব্যাখ্যা: ৮৫ নির্বাচন কর্মকর্তার রায় ও সুপ্রিম কোর্টের সাংবিধানিক শ্রেষ্ঠত্ব
২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
ডেঙ্গুতে প্রাণ গেল ৪ বছরের শিশুর, রামেকে নতুন ভর্তি ২৯

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com