রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীন-মার্কিন সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার পক্ষে বিশ্ববাসী: সিজিটিএন জরিপ
  Date : 23-09-2026
Share Button

আন্তর্জাতিক, সেপ্টেম্বর ২৩ : চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) বিশ্বব্যাপী একটি অনলাইন জরিপ চালায়।

জরিপে অংশগ্রহণকারীদের ৭৫ শতাংশ মনে করেন, আন্তর্জাতিক সমাজের জন্য একটি স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশগুলোর ৭৮.৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ৭৬.৭ শতাংশ উত্তরদাতা একই মত পোষণ করেন।

জরিপের ফলাফল বলছে, চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের মতপার্থক্য দূর করবে ও পারস্পরিক আস্থা বৃদ্ধি করবে এবং দেশ দুটির সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্ববাসী আশা করে।

জরিপে অংশগ্রহণকারীদের ৭৮.৬ শতাংশ মনে করেন, চীন ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপ জোরদার করা উচিত। ৭৮.৩ শতাংশ মার্কিন উত্তরদাতা এই মতের সঙ্গে একমত পোষণ করেন এবং রিপাবলিকান উত্তরদাতাদের মধ্যে এই সমর্থনের হার ৮৫ শতাংশ।

উত্তরদাতাদের ৬৭.৯ শতাংশ বিশ্বাস করেন, চীন ও যুক্তরাষ্ট্র পারস্পরিক সুবিধা ও উভয় পক্ষের জন্য লাভজনক ফলাফল অর্জন করতে পারে; ৭৪.৬ শতাংশ মনে করেন, চীন-মার্কিন বাণিজ্যের মূল ভিত্তি হলো পারস্পরিক সুবিধা।

বস্তুত, উন্নয়নশীল দেশগুলোর মানুষ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থিতিশীল সম্পর্ক প্রত্যাশা করে। বেশিরভাগ দেশই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো পক্ষ নিতে চায় না। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গঠনমূলক এবং কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন, সহযোগিতা এবং শাসনব্যবস্থাকে প্রভাবিত করার একটি মূল শক্তি।

সূত্র: ছাই, আলিম, প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা সি চিন পিংয়ের
চীনের উৎপাদন, এআই ও প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা ইলন মাস্কের
চীন-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল, এটিই ইতিহাসের স্বাভাবিক প্রবণতা: সি চিন পিং
চীন-মার্কিন সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ফেং লি ইউয়ানের

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com