রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
দারিদ্র্য হ্রাস ও জনকল্যাণে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের ভূমিকা তুলে ধরছে আন্তর্জাতিক গণমাধ্যম
  Date : 25-09-2026
Share Button

আন্তর্জাতিক, সেপ্টেম্বর ২৪: চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের পঞ্চম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক নিবন্ধগুলোতে উল্লেখ করা হয়েছে যে, এ উদ্যোগ ব্যাপক প্রশংসা পেয়েছে, কারণ এগুলো প্রকৃতপক্ষে সব দেশের মানুষের উপকারে আসে। এই উদ্যোগটি দারিদ্র্য হ্রাস, খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, ডিজিটাল অর্থনীতি, সংযোগ এবং পরিবেশগত সবুজ রূপান্তরের ক্ষেত্রে অসংখ্য সহযোগিতামূলক প্রকল্পকে সহজতর করেছে।

ম্যানিলা টাইমসের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক প্রস্তাবিত বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের আওতায়, পাঁচ বছরে মোট ২৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করা, ১৮০০টিরও বেশি ‘ক্ষুদ্র ও সুন্দর’ সহযোগিতা চালানো, দুই লাখেরও বেশি মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ১২০টিরও বেশি দেশের মানুষের জন্য এটি বাস্তব সুবিধা বয়ে এনেছে।

নাইজেরিয়ায় দা গার্ডিয়ানের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের অন্যতম আকর্ষণীয় দিক হলো, এতে কোনো রাজনৈতিক শর্ত জুড়ে দেওয়া হয়নি। জনকেন্দ্রিক একটি উদ্যোগ হিসেবে প্রস্তাবটি গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে গুরুত্ব লাভ করেছে। নাইজেরিয়াসহ বিভিন্ন দেশ এর সংশ্লিষ্ট সহযোগিতামূলক প্রকল্পগুলো থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত ১৩০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ সমর্থন করার কথা বলেছে ও অংশগ্রহণ করেছে। প্রায় এক শ দেশ, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা চীনের সঙ্গে এ উদ্যোগের আওতায় সহযোগিতা-চুক্তি স্বাক্ষর করেছে। এ পর্যন্ত ৮৮টি দেশ উদ্যোগে অংশগ্রহণ করেছে।

সূত্র: মুক্তা, আলিম, প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা সি চিন পিংয়ের
চীনের উৎপাদন, এআই ও প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা ইলন মাস্কের
চীন-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল, এটিই ইতিহাসের স্বাভাবিক প্রবণতা: সি চিন পিং
চীন-মার্কিন সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ফেং লি ইউয়ানের

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com