শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
শক্তি প্রয়োগ পরিহার করে সংলাপে বসার আহ্বান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই`র
  Date : 04-11-2026
Share Button

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য, কেন্দ্রীয় বৈদেশিক বিষয়ক কার্যালয়ের পরিচালক ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২ নভেম্বর (সোমবার) বেইজিংয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলি বাঘেরির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী ও তীব্রতর হচ্ছে। সংলাপ ও আলোচনার মাধ্যমেই সংশ্লিষ্ট সমস্যার সমাধান সম্ভব। সংশ্লিষ্ট সব পক্ষের উচিত জনগণ ও ইতিহাসের প্রতি দায়িত্বশীল আচরণ করা, পরস্পরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং নতুন করে শক্তি প্রয়োগের পথ পরিহার করা।

ওয়াং ই আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রশমনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত বিভিন্ন উদ্যোগ ও প্রস্তাব বাস্তবায়নে চীন সমর্থন দিয়ে যাবে।

তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি অস্থিতিশীল হলেও চীন ও ইরানের সম্পর্ক স্থিতিশীলভাবে এগিয়ে চলেছে। এ সম্পর্ক দুই দেশের জনগণের মৌলিক স্বার্থের অনুকূল। একই সঙ্গে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর ঐক্য ও সহযোগিতার আকাঙ্ক্ষার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেন, ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় চীন সমর্থন জানায়। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক উন্নয়নে ইরানের সঙ্গে কাজ করতে আগ্রহী বেইজিং।

বৈঠকে বাঘেরি বলেন, ইরান তার নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করবে এবং আধিপত্যবাদ ও হুমকির বিরুদ্ধে অবস্থান নেবে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত তেহরান।

তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত উদ্যোগ ও প্রস্তাবের প্রশংসা করেন। পাশাপাশি বহুপক্ষীয় ব্যবস্থা সমুন্নত রাখার বিষয়ে চীনের অবস্থানের প্রতিও সমর্থন জানান।

বাঘেরি আরও বলেন, আন্তর্জাতিক ও বহুপক্ষীয় কাঠামোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন এগিয়ে নেওয়া এবং চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে ইরান আগ্রহী।

সূত্র: সুবর্ণা-ফয়সল-রুবি,চায়না মিডিয়া গ্রুপ



  
     আন্তর্জাতিক
চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের উৎপাদনশীলতা বাড়াবে: নির্বাহী সচিব
জাপানি সামরিকবাদের পুনরুত্থান ও ইতিহাস বিকৃতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেইজিংয়ের
‘সার্বভৌমত্ব থেকে সহযোগিতা`: আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বহুমেরুর বিশ্ব গঠনের ডাক জাতিসংঘ মহাসচিবের
মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই বাস্তবায়িত হবে: সুন ইয়াত-সেনের স্মরণসভায় সি চিন পিং
গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস: বাংলাদেশের ২৬ সাংবাদিক পেলেন সম্মাননা
শতবর্ষী দলের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে সিপিসির কৌশলগত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা
  সর্বশেষ
চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের উৎপাদনশীলতা বাড়াবে: নির্বাহী সচিব
জাপানি সামরিকবাদের পুনরুত্থান ও ইতিহাস বিকৃতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেইজিংয়ের
‘সার্বভৌমত্ব থেকে সহযোগিতা`: আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বহুমেরুর বিশ্ব গঠনের ডাক জাতিসংঘ মহাসচিবের
মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই বাস্তবায়িত হবে: সুন ইয়াত-সেনের স্মরণসভায় সি চিন পিং

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com