সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিজ্ঞান প্রযুক্তি
বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুকে বিভ্রাট
  Date : 27-02-2025
Share Button

আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক বিভ্রাটের কথা জানিয়েছে ব্যবহারকারীরা।

এদিন ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে গিয়ে বাধার সম্মুখীন হন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে ঢোকার চেষ্টা করলে উইন্ডোতে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ লেখা দেখাচ্ছিল।

তবে ফেসবুকের মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের থেকে তেমন কোনো সমস্যার কথা শোনা যায়নি।

ডেস্কটপে ফেসবুকে ঢুকতে না পেরে অনেকেই তার স্ক্রিনশট নিয়ে আরেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেছেন। তারা জানতে চেয়েছেন, ফেসবুকের সার্ভার কি আবারও ডাউন হয়েছে কি না।


ডাউনডিটেক্টর ডটকমের তথ্যমতে, বাংলাদেশে সকাল ৯টা পর্যন্ত অন্তত ৯৭ জন ফেসবুক ব্যবহারে বিভ্রাটের কথা ওয়েবসাইটটিকে জানিয়েছেন।

একই সময়, যুক্তরাষ্ট্রে সমস্যার কথা জানিয়েছেন ১৬ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। ভারতেও দেড় শতাধিক মানুষ ফেসবুকের সমস্যার কথা জানিয়েছেন।



  
  সর্বশেষ
গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা সি চিন পিংয়ের
চীনের উৎপাদন, এআই ও প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা ইলন মাস্কের
চীন-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল, এটিই ইতিহাসের স্বাভাবিক প্রবণতা: সি চিন পিং
চীন-মার্কিন সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ফেং লি ইউয়ানের

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com