শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারে বঙ্গভবনে উচ্চপর্যায়ের সংলাপ
  Date : 04-11-2026
Share Button

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। বেলা ১২টার দিকে শুরু হওয়া এ বৈঠকে দীর্ঘক্ষণ বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কসহ নানা দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয়ে আলাপ করেন তাঁরা।

এর আগে চীনের মন্ত্রী লিউকে ফুল দিয়ে বঙ্গভবনে বরণ করে নেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিউ হাইসিংয়ের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িনসহ চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ রাষ্ট্রপতির সামরিক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতির আমন্ত্রণে নির্ধারিত মধ্যাহ্নভোজে অংশ নেন বাংলাদেশে সফররত চীনা প্রতিনিধি দল।

এর আগে সচিবালয়ে সকাল ১০টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ। সাক্ষাতে রোহিঙ্গা ইস্যুসহ বাংলাদেশের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ নানা বিষয় উঠে আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগে সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিনের আনুষ্ঠানিক সফর শুরু করেন লিউ হাইসিং। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাতে ঢাকায় পৌঁছান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।

সূত্র: লুৎফর-নাহার,চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয়
বিনয়
সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর
মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com